চকরিয়া নিউ মার্কেটের ড্রপওয়াল ভেঙে পড়ে মাছ ব্যবসায়ী আহত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি.-চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা হাইওয়ে এলাকায় নির্মিত পাঁচতলা বিশিষ্ট চকরিয়া নিউ মার্কেটের সামনের অংশে ড্রপওয়াল (সানসেট) ভেঙে পড়ে মোহাম্মদ জিহাদ (২০) নামের এক শুকান মাছ বিক্রেতা আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে হঠাৎ করে মার্কেটের দক্ষিণাংশ ওয়াপদা রোডের মাথায় মার্কেটেে ছাদের ড্রপওয়াল (সানসেট )ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে। আহত জিহাদ বাঁশখালী উপজেলার বাসিন্দা। তার পা ভেঙ্গে গেছে। তাকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ীরা জানান, চকরিয়া নিউমার্কেট অনেক পুরনো বিল্ডিং। এই মার্কেট মেয়াদোত্তীর্ণ হয়েছে। আজকে মার্কেটের ড্রপওয়াল ভেঙে পড়েছে। অন্যদিন ছাদ ভেঙে পড়তে পারে। এতে যেকোনো সময় ঢাকার রানাপ্লাজা ট্রাজেডির মতো বড়ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
এ অবস্থায় স্থানীয় পরিবেশ সচেতন মহল অবিলম্বে চকরিয়া নিউ মার্কেটটি ঝুকিপূর্ণ স্থাপনা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। পাশাপাশি আতঙ্কিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের জান-মাল রক্ষার্থে এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
চকরিয়া পৌরসভার নকশাকার আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিন বলেন, চকরিয়া নিউ মার্কেট তৈরি হয়েছে ১৯৮৫ সালে, আর চকরিয়া পৌরসভা প্রতিষ্ঠা হয়েছে ১৯৯৪ সালে। তাই মার্কেটটি নির্মাণের সময় ইমারত নীতিমালার অনুমোদন পৌরসভা থেকে দেওয়া হয়নি।
তবে ২০০৩ সালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণ করতে গিয়ে চকরিয়া পৌরশহরের বেশিরভাগ মার্কেটের সামনের অংশ ভেঙে উচ্ছেদ করে দেন সওজ অধিদপ্তর। পরে হাইকোর্টে উচ্ছেদ অভিযান স্থগিত করা হলে মার্কেট মালিকরা ভেঙে দেওয়া মার্কেটের সামনের অংশে জোড়াতালি কাজ করে।
তিনি বলেন, ২০১১ সালে এবং সর্বশেষ ২০২৩ সালে চকরিয়া পৌরসভা থেকে সকল মার্কেট মালিককে নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, মার্কেটের সামনের অংশে জোড়াতালি দেওয়া কাজ অপসারণ করে ইমারত আইন অনুযায়ী সেখানে গুনগতমানের কাজ করে ঝুঁকিমুক্ত করা হোক মার্কেটগুলো। বিপরীতে মার্কেট মালিকরা পৌর কতৃপক্ষের সেই নির্দেশনা কৌশলে এড়িয়ে গেছেন।
এব্যাপারে চকরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ঠিক কী কারণে চকরিয়া নিউ মার্কেটের ড্রপওয়াল (সানসেট) ভেঙে পড়েছে
তা নির্ণয় করে পৌরসভার দুইজন প্রকৌশলীকে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মার্কেট তৈরির ক্ষেত্রে কোনধরনের মাস্টারপ্ল্যান বা অনুমোদন আছে কী খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ##
ছবি আছে
চকরিয়া নিউ মার্কটের সামনে অংশে ড্রপওয়াল (সানসেট) ভেঙে পড়েছে। এতে চাপা পড়ে একজন ়আহত হয়েছেন






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































